যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর নিশ্চিত করেছে।

2026-03-01T08:44:16+00:00
2026-03-01T09:05:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৮:৪৪ এএম  আপডেট: ০১.০৩.২০২৬ ৯:০৫ এএম  (ভিজিট : ১৬১)
আয়াতুল্লাহ আলি খামেনি
X

আয়াতুল্লাহ আলি খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর নিশ্চিত করেছে।

কান্নাজড়িত কণ্ঠে এক ঘোষণায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানান। 

ইরানের আইআরজিসি–সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আলী খামেনি। 

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
খামেনির ছবি হাতে রাজপথে ইরানের জনতা

খামেনির ছবি হাতে রাজপথে ইরানের জনতা

এর আগে যৌথ হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফারস নিউজের বরাত দিয়ে জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রোয়া নিউজ তাদের প্রকাশিত সংবাদে জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আলি খামিনির পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায়। ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সূত্র তার পরিবারের বেশ কয়েকজন সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 

ফারস নিউজ ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে তার মেয়ে, জামাতা, নাতনী এবং পুত্রবধূ নিহত হয়েছেন বলে জানিয়েছে।




  বিষয়:   আয়াতুল্লাহ খামেনি  খামেনি  নিহত  হামলা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy