মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকাতে মশার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মশক নিধন কার্যক্রমে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে। সংস্থাটির

2026-03-01T10:30:49+00:00
2026-03-01T10:36:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১০:৩০ এএম  আপডেট: ০১.০৩.২০২৬ ১০:৩৬ এএম  (ভিজিট : ৬৪)
ডিএসসিসি এর মশক নিধন কার্যক্রমে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
X

ডিএসসিসি এর মশক নিধন কার্যক্রমে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

ঢাকাতে মশার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মশক নিধন কার্যক্রমে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে। সংস্থাটির প্রশাসক মোঃ আব্দুস সালাম আজ নগর ভবন অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগের মশক নিধন শাখার কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সভায় এ ঘোষণা দেন।

সভায় প্রশাসক কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “মশা নিয়ন্ত্রণে অবহেলা, ব্যর্থতা বা দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। এ বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স।” তিনি জানান, মশা নিয়ন্ত্রণ কার্যক্রম তিনি নিজেই সরেজমিনে পরিদর্শন করবেন।

ডিএসসিসি প্রশাসকের নির্দেশে আগামীকাল থেকে সংস্থার ১০টি অঞ্চলে পর্যায়ক্রমে ১০ দিনের বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু হবে। এ কর্মসূচিতে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

জরুরি সভায় মশক নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিশ্চিতকরণ, নির্ধারিত পদ্ধতি অনুসরণ এবং মাঠপর্যায়ে কঠোর তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়। মশা নিয়ন্ত্রণে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার জন্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয় এবং এডিস মশার লার্ভা পাওয়া গেলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি বা বেসরকারি যেকোনো স্থাপনায় মশার উৎপত্তিস্থল চিহ্নিত হলে এবং বারবার সতর্ক করার পরও ব্যবস্থা না নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রশাসক।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, কর্পোরেশন সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদারসহ সকল বিভাগীয় প্রধান, আঞ্চলিক কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের মশক নিধন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy