নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। রোববার (১ মার্চ)

2026-03-01T13:12:27+00:00
2026-03-01T14:27:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১:১২ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ২:২৭ পিএম  (ভিজিট : ১৭০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। রোববার (১ মার্চ) তার ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, “মন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে।”

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান বলেন, মন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকারে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy