প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ২:৩০ পিএম (ভিজিট : ১৫২)

X
প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান লে. জেনারেল ও আব্দোলরহিম
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আবদুর রহিম মুসাভি নিহত হয়েছেন।
দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
আজ রোববার ইরানের স্থানীয় সময় সকালের দিকে তারা নিহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ইরানে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেদিন দেশটির প্রতিরক্ষা বিভাগের দুই জন খুবই গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হয়েছিলেন। এরা হলেন সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষা উপদেষ্টা আলী শামখানি।
সূত্র : সিএনএন