রবিবার (১ মার্চ) সকালে এক বার্তায় সাংবাদিকদের এই তথ্য জানান শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধসহ উদ্ভূত নিরাপত্তাঝুঁকির কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে অনিশ্চয়তায় ভুগছেন।
জানা যায়, গতকাল মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হওয়ার ২৭টি ফ্লাইটের প্রায় ১০ হাজার যাত্রীর ভ্রমণ বাতিল হয়েছে।
তাদের অনেককে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থাকার ব্যবস্থা করেছেন। অনেকে নিজ গ্রামে বা বাড়িতে ফিরে গেছেন। ফ্লাইট শিডিউল স্বাভাবিক হলে মুঠোফোনে যাত্রীদের জানিয়ে দেবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স।