সর্বাধুনিক হাইব্রিড প্রযুক্তির বিওয়াইডি সিলায়ন ৫: তেল ও বিদ্যুতে চলবে এক হাজার কিলোমিটার

বুলেটিন ডেস্ক

গণমাধ্যম

এই ঈদে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি নিয়ে আসছে তাদের সর্বাধুনিক ডিএম-আই সুপার প্লাগ-ইন

2026-03-01T17:30:30+00:00
2026-03-01T17:41:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সর্বাধুনিক হাইব্রিড প্রযুক্তির বিওয়াইডি সিলায়ন ৫: তেল ও বিদ্যুতে চলবে এক হাজার কিলোমিটার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:৩০ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ৫:৪১ পিএম  (ভিজিট : ১০৫)
সর্বাধুনিক ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির বিওয়াইডি সিলায়ন ৫।
X

সর্বাধুনিক ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির বিওয়াইডি সিলায়ন ৫।

এই ঈদে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি নিয়ে আসছে তাদের সর্বাধুনিক ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির বিওয়াইডি সিলায়ন ৫। 

শনিবার (২৮ ফেব্রারুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এসইউভি মডেলটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।  

উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও সিজি রানার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান।  

বিওয়াইডি সিলায়ন ৫ গাড়িতে অ্যাডভান্সড ডিএমআই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইঞ্জিন ও ১৫০০ সিসির শক্তিশালী ইলেকট্রিক মোটর রয়েছে। এই ডুয়েল-পাওয়ার সিস্টেম থাকায় গাড়িটি সর্বোচ্চ ১,০০০ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ প্রদান করতে সক্ষম হবে। দৈনন্দিনের যাতায়াতের জন্য এতে রয়েছে ৭১ কিলোমিটার পর্যন্ত পিওর ইলেকট্রিক রেঞ্জ। ফলে দীর্ঘ ভ্রমণে রেঞ্জ এঞ্জাইটির দুশ্চিন্তা ছাড়াই যাতায়াতের পূর্ণ স্বাধীনতা পাওয়া যাবে। গাড়িটি সর্বোচ্চ ১৫৬ কিলোওয়াট শক্তি ও ৩০০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। যা মাত্র ৭.৭ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম।
পারফরম্যান্সের পাশাপাশি, সেফটি ও কম্ফোর্টের ওপর গুরুত্ব দিয়ে সিলায়ন ৫ ডিজাইন করা হয়েছে। গাড়িটিতে সাতটি এয়ারব্যাগ, ইন্ডাস্ট্রির সেরা বিওয়াইডি ব্লেড ব্যাটারি, ভেহিকেল-টু-লোড (ভিটুএল) ফাংশন ও অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস) ব্যবহার করা হয়েছে। গাড়িটির ভেতরে প্রশস্ত ও আধুনিক কেবিন লেআউটের সাথে নিখুঁতভাবে খাপ খায় এমন ১২.৮ ইঞ্চির বিশাল ইনফোটেইনমেন্ট ডিসপ্লে ও প্যানোরামিক সানরুফ ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, ‘‘প্র্যাকটিকাল ও ইন্টেলিজেন্ট মোবিলিটির পরিবর্তন নিশ্চিত করতেই বিওয়াইডি সিলায়ন ৫ নিয়ে আসা হয়েছে। বর্তমান ক্রেতারা একইসাথে সাশ্রয়ী ইঞ্জিন, আরামদায়ক ভ্রমণ ও দীর্ঘমেয়াদী ব্যবহার উপযোগিতা খোঁজেন। আমাদের ডিএম-আই প্রযুক্তির মাধ্যমে সিলায়ন ৫ প্রতিদিনের যাতায়াতে বৈদ্যুতিক গাড়ির মতো অভিজ্ঞতা নিশ্চিত করবে। আবার দীর্ঘ যাতায়াতে স্বাচ্ছন্দ্য বজায় রাখবে। বাংলাদেশিদের প্রতিদিনের জীবনযাত্রার বিষয়টি বিবেচনা করে সহজলভ্য, নির্ভরযোগ্য ও ভবিষ্যতের জন্য প্রস্তুত এই গাড়িটি নিয়ে আসা হয়েছে।’’

কসমস ব্ল্যাক, অরোরা হোয়াইট, আটলান্টিস গ্রে ও হারবার গ্রে এই চারটি রঙে বিওয়াইডি সিলায়ন ৫ নিয়ে আসা হয়েছে। প্রথম ৫০০ জন গ্রাহকের জন্য গাড়িটির দাম মাত্র ৪৭.৯০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। গাড়িটির সাথে আকর্ষণীয় ওয়ারেন্টি প্যাকেজও থাকছে - ট্র্যাকশন ব্যাটারির ক্ষেত্রে ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি, মোটরে ৮ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি এবং পুরো গাড়ির ক্ষেত্রে ৬ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি।

অনুষ্ঠানে ক্রেতাদের হাতে প্রি-অর্ডার করা মোট ২৫টি গাড়ি তুলে দেওয়া হয়।  





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy