দেশে চলতি মাসেই কালবৈশাখী ঝড়ের আভাস আবহাওয়া অধিদফ্তরের

বুলেটিন ডেস্ক

আবহাওয়া

দেশে কালবৈশাখী ঝড় চলতি মাসেই আঘাত হানতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তাপপ্রবাহ নিয়ে যে বার্তা

2026-03-01T17:50:27+00:00
2026-03-01T17:50:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে চলতি মাসেই কালবৈশাখী ঝড়ের আভাস আবহাওয়া অধিদফ্তরের
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ১৩৫)
কালবৈশাখী ঝড় চলতি মাসেই আঘাত হানতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
X

কালবৈশাখী ঝড় চলতি মাসেই আঘাত হানতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

দেশে কালবৈশাখী ঝড় চলতি মাসেই আঘাত হানতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তাপপ্রবাহ নিয়ে যে বার্তা দেওয়া হয়েছে, তাও খুব একটা স্বস্তির নয়। বার্তায় বলা হয়েছে, চলতি মাসে দেশে কালবৈশাখী ঝড় হতে পারে। একইসঙ্গে মার্চের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক-দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এসময় তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আজ রবিবার (১ মার্চ) মার্চ মাসব্যাপী পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে এবং তা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।

এছাড়া এ মাসে দেশে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। এছাড়া এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তবে মার্চ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আভাস নেই বলে জানিয়েছে সংস্থাটি।

নদ-নদীর অবস্থার বিষয়ে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলতি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy