ইরানে হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উত্তর কোরিয়া এবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। পিয়ংইয়ং এই সামরিক অভিযানকে একটি ‘অবৈধ আগ্রাসন’

2026-03-01T18:51:50+00:00
2026-03-01T18:51:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানে হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৬:৫১ পিএম   (ভিজিট : ৭২)
উত্তর কোরিয়া এবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে
X

উত্তর কোরিয়া এবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে

উত্তর কোরিয়া এবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। পিয়ংইয়ং এই সামরিক অভিযানকে একটি ‘অবৈধ আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, এই হামলা ইরানের জাতীয় সার্বভৌমত্বের ওপর এক নগ্ন হস্তক্ষেপ এবং এটি আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের ওপর এই যৌথ হামলা তাদের কাছে মোটেও অপ্রত্যাশিত ছিল না। এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ‘আধিপত্যবাদী এবং গ্যাংস্টার-সদৃশ’ আচরণেরই একটি অনিবার্য ফলাফল।

মুখপাত্র আরও বলেন, ওয়াশিংটন ও তেল আবিব যে আগ্রাসী যুদ্ধ শুরু করেছে, তা বিশ্বের কোনো শান্তিকামী মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy