দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মন্ত্রী আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে

2026-03-01T19:17:13+00:00
2026-03-01T19:17:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ৭০)
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
X

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

   
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, গত ১৩ দিনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। তিনি বলেন, ভালো একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশে স্থিতিশীলতা আসে; মানুষের মনে শান্তি এবং নিশ্চয়তা আসে। এসব কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। তিনি আরো বলেন, নরসিংদীতে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। আমরা বলেছি ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার ভিতরে সমস্ত অপরাধীদেরকে গ্রেফতার করতে হবে। সেখানে ২৪ ঘন্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রী বলেন, আরো দু'তিনটা এরকম ঘটনা ঘটেছে। সবগুলো ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারে সক্ষম হয়েছে। তিনি বলেন, আমরা গণক নই যে ঘটনা ঘটার আগে আমরা সেটা জানবো। কিন্তু ঘটনা ঘটার পরে আমাদের দায়িত্ব আমরা পালন করছি কিনা সেটাই হচ্ছে মানুষের দেখার বিষয়। আমরা জনগণকে সেটা দেখাতে পেরেছি।

মন্ত্রী আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কতটা আন্তরিক, কতটা কঠোর এ বিষয়ে জনগণ ইতিমধ্যে বুঝতে পেরেছে। তিনি বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি- তদন্তের দায়িত্ব আমাদের। আমরা যেকোনো ঘটনায় খুব দ্রুত তদন্তের মধ্য দিয়ে আদালতে চার্জশিট দাখিল করবো যাতে ন্যায়বিচারের নিশ্চিত করা যায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের আমলে ১৩৩ টার মতো অধ্যাদেশ জারি হয়েছে। এর মধ্যে কতগুলো স্পর্শকাতর অধ্যাদেশ রয়েছে। মন্ত্রী বলেন, জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই এই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। পার্লামেন্টের নিয়ম অনুসারে সেই অধ্যাদেশগুলো হুবহু কোনগুলো সংসদ গ্রহণ করবে সেগুলো জাতীয় সংসদে নির্ধারিত হবে। কিছু কিছু অধ্যাদেশ হয়তো সংশোধনীসহ গ্রহণ করা হতে পারে-সেটিও জাতীয় সংসদে নির্ধারিত হবে। আর কোন কোনগুলো তাদের হয়তো প্রয়োজন হবে না, তামাদি হয়ে যাবে তাও জাতীয় সংসদে নির্ধারিত হবে। তিনি বলেন, সে বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে। আশা করি সংসদ অধিবেশন শুরু হলে আপনারা সবাই এ বিষয়ে অবহিত হবেন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy