হামলায় এক মিনিটেই মারা যান খামেনিসহ ৪০ শীর্ষ কর্মকর্তা!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইরানের বিরুদ্ধে চালানো ‘অপারেশন রোরিং লায়ন’-এর প্রথম হামলায় এক মিনিটের মধ্যে ৪০ জন শীর্ষ ইরানি সামরিক কমান্ডার নিহত হয়েছেন।

2026-03-01T20:21:26+00:00
2026-03-01T20:21:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হামলায় এক মিনিটেই মারা যান খামেনিসহ ৪০ শীর্ষ কর্মকর্তা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ৩৮১)
হামলা সম্পূর্ণ ধ্বংস হয় খামেনির প্রাসাদ
X

হামলা সম্পূর্ণ ধ্বংস হয় খামেনির প্রাসাদ

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইরানের বিরুদ্ধে চালানো ‘অপারেশন রোরিং লায়ন’-এর প্রথম হামলায় এক মিনিটের মধ্যে ৪০ জন শীর্ষ ইরানি সামরিক কমান্ডার নিহত হয়েছেন।

এক বিবৃতিতে আইডিএফ জানায়, এটি ছিল ইরানের হুমকির জবাবে আগাম আঘাত। হামলার শুরুতেই তেহরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে বিমান হামলা চালানো হয়।

আইডিএফের দাবি, ওই সময় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের কয়েকজন একই স্থানে উপস্থিত ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই হামলা চালানো হয়।

নিহতদের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুলরহিম মোসাভি রয়েছেন বলে জানানো হয়েছে।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আগে থেকেই জানতে পেরেছিল যে ইরানের শীর্ষ নেতারা শনিবার সকালে তেহরানের একটি সরকারি কম্পাউন্ডে বৈঠকে বসবেন। এই তথ্য ইসরায়েলকে জানানো হলে হামলার সময় পরিবর্তন করে সকালে আঘাত হানা হয়।

হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ডজনখানেক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান খামেনির কম্পাউন্ডে প্রায় ৩০টি বোমা নিক্ষেপ করে, ফলে সেটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।




  বিষয়:   খামেনি  আয়াতুল্লাহ  নিহত  হামলা  আইডিএফ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy