যশোরের আলমগীর হত্যা মামলায় আসামি আটক

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর শহরের শংকরপুরে প্রকাশ্যে গুলি করে আলমগীর হোসেন (৫৫) হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি

2026-03-01T20:57:22+00:00
2026-03-01T20:57:22+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
যশোরের আলমগীর হত্যা মামলায় আসামি আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ৪৮)
আসামিকে গ্রেপ্তার
X

আসামিকে গ্রেপ্তার


যশোর শহরের শংকরপুরে প্রকাশ্যে গুলি করে আলমগীর হোসেন (৫৫) হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ।

 গ্রেফতারকৃত আসামি মনিরুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে পুলিশ।

যশোর ডিবি পুলিশের পক্ষ অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান, হয়,গত ৩ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকার ইসহাক সড়ক সংলগ্ন হুদা মেমোরিয়ালের পাশে সাবেক কাউন্সিলর নয়নের অফিসের সামনে আলমগীর হোসেন নিজ ব্যবহৃত মোটরসাইকেলে পৌঁছামাত্রই পেছন থেকে অনুসরণকারী অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসীরা চলন্ত মোটরসাইকেল থেকে তার মাথা লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তদন্তে নেমে ডিবি যশোরের এসআই অলক কুমারদে নেতৃত্বে এসআই সালাউদ্দিন, আই কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম আসামিদের আসামিদের আটক করতে অভিযান চালায় বিভিন্ন এলাকায়। এর আগে মূল শুটার ত্রিদিপ চক্রবর্তী মিশুক (৩০)সহ চারজনকে গ্রেফতার করে তারা।

আসামিদের দেওয়া তথ্য ও তদন্তের ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারি রাত রাত সাড়ে সাতটার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর (উপজেলার পেছনে) শিক্ষকপাড়া এলাকা থেকে মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। একই দিন রাত সোয়া আটটার দিকে মডেল থানা এলাকার উপজেলা পরিষদের বিপরীত পাশে বন বিভাগ সংলগ্ন রাস্তার পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কালো রঙের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মনিরুল ইসলাম, শহরের সার্কিট হাউজ পাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে। বর্তমান তিনি শহরতলীর ঝুমঝুমপুর এলাকায় বসবাস করেন। গ্রেফতারকৃত মনিরুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তাকে ১ মার্চ ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

যশোর ডিবি পুলিশ জানায়,মামলার তদন্ত অব্যাহত রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy