বিশ্বকাপে না খেলার ইঙ্গিত ইরানের

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গতকাল ভোর থেকে ইরানে যৌথ হামলা চালাচ্ছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সেনাপ্রধান,

2026-03-01T21:29:52+00:00
2026-03-01T21:29:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপে না খেলার ইঙ্গিত ইরানের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৯:২৯ পিএম   (ভিজিট : ৭০)
ইরান জাতীয় ফুটবল দল-ফাইল ছবি
X

ইরান জাতীয় ফুটবল দল-ফাইল ছবি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গতকাল ভোর থেকে ইরানে যৌথ হামলা চালাচ্ছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সেনাপ্রধান, প্রতিরক্ষামন্ত্রীসহ কয়েকশ মানুষ নিহত হয়েছেন।ইরানও পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। ইসরায়েলের পাশাপাশি কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্দানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান।

বলা যায়, মধ্যপ্রাচ্যজুড়ে এরই মধ্যে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুদ্ধের প্রভাব পড়তে চলেছে ক্রীড়াঙ্গনেও। ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআরআইআর) সভাপতি মেহদী তাজ আসন্ন ফিফা বিশ্বকাপে না খেলার ইঙ্গিত দিয়েছেন। মেহদী তাজ বলেছেন, ‘যা ঘটেছে, তাতে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ আশা করা কঠিন। এই সিদ্ধান্ত ক্রীড়া কর্মকর্তাদেরই নিতে হবে।’ 

আগামী ১১ জুন শুরু হবে ফিফা বিশ্বকাপ। ফুটবলের এই মহাযজ্ঞ এবার যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

ইরান পড়েছে ‘জি’ গ্রুপে।গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। ইরানের এই তিন ম্যাচ হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। প্রথম দুটি ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে, শেষেরটি ওয়াশিংটনের সিয়াটলে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy