হারের দায় নিলেও নেতৃত্ব ছাড়বেন না পাকিস্তান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

শ্রীলংকাকে হারিয়েও টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। নেট রান রেটের মারপ্যাঁচে সেমিফাইনালে উঠতে না পারার দায়

2026-03-01T21:50:23+00:00
2026-03-01T21:50:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হারের দায় নিলেও নেতৃত্ব ছাড়বেন না পাকিস্তান অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৯:৫০ পিএম   (ভিজিট : ৫০)
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান আঘা
X

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান আঘা

শ্রীলংকাকে হারিয়েও টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। নেট রান রেটের মারপ্যাঁচে সেমিফাইনালে উঠতে না পারার দায় নিজের কাঁধেই নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা। তার মতে, চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নিতে না পারাই কাল হয়েছে দলের জন্য। তবে আরেকটি বৈশ্বিক আসরে দলের ভরাডুবি হলেও হুট করে নেতৃত্ব ছাড়বেন না তিনি। 

আর তাইতো ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালমান আঘা সরাসরিই ব্যর্থতার কথা স্বীকার করেন, ‘পুরো টুর্নামেন্টে আমরা আমাদের নামের বিচার করতে পারিনি। বিশেষ করে চাপের মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করেছি, আর সেই কারণেই সেমিফাইনাল থেকে আমাদের ছিটকে যেতে হয়েছে।’

দলের ওপেনার সাহেবজাদা ফারহানের প্রশংসা করলেও বাকিদের পারফরম্যান্সে হতাশ অধিনায়ক। সালমান বলেন, ‘ফারহান এই টুর্নামেন্টে অসাধারণ খেলেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, দলের অন্য কোনো ব্যাটার প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি।‘ উল্লেখ্য, এই টুর্নামেন্টের ৭ ম্যাচে সালমান নিজে করেছেন মাত্র ৬০ রান।

দলের এই ভরাডুবির পর অধিনায়কত্ব ছাড়ার প্রশ্ন উঠলেও এখনই কোনো চূড়ান্ত কথা বলতে রাজি নন তিনি। আবেগ তাড়িত হয়ে কিছু করতে চান না বলে জানান সালমান,  ‘দলের একাদশ নির্বাচনের দায়িত্ব আমার আর কোচ মাইক হেসনের ছিল, তাই আমরাই এই ফলের দায় নিচ্ছি। তবে অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে এখনই কিছু বলছি না। দেশে ফিরে একটু সময় নিয়ে ভেবে দেখব। কারণ এই অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া হবে আবেগের বশবর্তী।’

শনিবার শ্রীলংকাকে ৫ রানে হারালেও নেট রান রেটে পিছিয়ে থাকায় পাকিস্তানের বদলে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy