জানা গেল আমিরাতে হামলায় নিহত বাংলাদেশির পরিচয়

অনলাইন ডেস্ক

জাতীয়

আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত বাংলাদেশির পরিচয় জানা গেছে। তাঁর নাম সালেহ আহমেদ (৪৫)। তিনি মৌলভীবাজারের বড়লেখা

2026-03-01T22:05:01+00:00
2026-03-01T22:05:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জানা গেল আমিরাতে হামলায় নিহত বাংলাদেশির পরিচয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১০:০৫ পিএম   (ভিজিট : ২৯৬)
নিহত সালেহ আহমেদ
X

নিহত সালেহ আহমেদ

আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত বাংলাদেশির পরিচয় জানা গেছে। তাঁর নাম সালেহ আহমেদ (৪৫)। তিনি মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের বাসিন্দা।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা অভিযান শুরু করলে সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। 

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, এসব হামলায় একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি ও একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন। আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমসও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

হামলায় নিহত বাংলাদেশি কর্মী সালেহ আহমেদ আরব আমিরাতের আজমান প্রদেশে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। তাঁর পরিবারের সদস্যরা মৃত্যুর খবর নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কারণ জানাতে পারেননি।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। এছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে দেশটি।

এক বিবৃতিতে আরও বলা হয়, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫০৬টি ড্রোন আকাশেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy