ইরানে দ্বিতীয় দিনের মতো ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মধ্যেই ইরানে টানা দ্বিতীয় দিনের মতো প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটে রয়েছে।গতকাল শনিবার

2026-03-01T22:15:44+00:00
2026-03-01T22:15:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানে দ্বিতীয় দিনের মতো ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১০:১৫ পিএম   (ভিজিট : ২১৬)
ইন্টারনেট সংযোগ কার্যত স্থবির
X

ইন্টারনেট সংযোগ কার্যত স্থবির

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মধ্যেই ইরানে টানা দ্বিতীয় দিনের মতো প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটে রয়েছে। 

গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই ইন্টারনেট বিচ্ছিন্নতার ঘটনা আজ রবিবারও (১ মার্চ) অব্যাহত রয়েছে, যা ইতোমধ্যে ২৪ ঘণ্টা অতিক্রম করেছে।

বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, বর্তমানে ইরানের জাতীয় ইন্টারনেট সংযোগ স্বাভাবিক সময়ের তুলনায় মাত্র ১ শতাংশে নেমে এসেছে। সংস্থাটি বলছে, টানা দ্বিতীয় দিনের মতো দেশটির ইন্টারনেট সংযোগ কার্যত স্থবির অবস্থায় রয়েছে।

ইন্টারনেট বিচ্ছিন্ন পরিস্থিতির মধ্যে তেহরানসহ ইরানের প্রধান প্রধান শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছে। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

এক বিবৃতিতে নেটব্লকস জানিয়েছে, এই ইন্টারনেট ব্ল্যাকআউট দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে নাগরিকদের যোগাযোগ ও তথ্য প্রবাহ সীমিত করে দিয়েছে। 

বিশেষ করে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরের পর এই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে পর্যবেক্ষক সংস্থাটি।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy