ইরান আলোচনায় বসতে চায়, আমিও রাজি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলমান সংঘাত নিরসনে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার

2026-03-02T10:34:05+00:00
2026-03-02T10:34:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরান আলোচনায় বসতে চায়, আমিও রাজি: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:৩৪ এএম   (ভিজিট : ৬৭)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
X

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চলমান সংঘাত নিরসনে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার মার্কিন গণমাধ্যম আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। 

চলমান সংঘাত নিরসনে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার মার্কিন গণমাধ্যম আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে তিনি জানান,  তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন।

ট্রাম্প বলেন, তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায়, আর আমিও রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তাদের আরও আগেই এটা করা উচিৎ ছিল।

এরআগে শনিবার ইরানে হামলা শুরু করে আমেরিকা ও ইসরায়েল। এতে আলী খামেনিসহ নিহত হন শতাধিক। ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। 




  বিষয়:   ইরান  হামলা  ট্রাম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy