আমাকে মারার আগেই খামেনিকে মেরেছি: ট্রাম্প

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যা প্রসঙ্গে বলেছেন, সে আমাকে মারার আগেই আমি

2026-03-02T11:42:24+00:00
2026-03-02T11:54:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমাকে মারার আগেই খামেনিকে মেরেছি: ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:৪২ এএম  আপডেট: ০২.০৩.২০২৬ ১১:৫৪ এএম  (ভিজিট : ১০৯)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি
X

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যা প্রসঙ্গে বলেছেন, সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি। 

সোমবার (২ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, তারা দু’বার চেষ্টা করেছিল, কিন্তু আমি আগে আঘাত করেছি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এ মন্তব্যে ধারণা করা হচ্ছে, তিনি ২০২৪ সালে ইরান-সংক্রান্ত একটি হত্যাচেষ্টার ঘটনাকে ইঙ্গিত করেছেন। ওই সময় ট্রাম্পকে টার্গেট করা হয়েছিল বলে অভিযোগ ছিল।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির মৃত্যুতে দেশটিতে সাত দিনের সরকারি ছুটি এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ ও সামুদ্রিক হামলায় ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং নৌসামরিক অবকাঠামো লক্ষ্য করা হয়। বিস্ফোরণে তেহরানসহ দেশটির বিভিন্ন শহর কেঁপে উঠে। হামলার শুরু থেকে এখন পর্যন্ত ২০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছে শীর্ষ সামরিক কমান্ডার ও উচ্চপদস্থ কর্মকর্তা।

ইরান ইতোমধ্যেই ইসরায়েল এবং উপসাগরীয় যুক্তরাষ্ট্রভিত্তিক ঘাঁটিগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক সূত্র জানিয়েছে, এর ফলে তিনজন আমেরিকান সেনা নিহত হয়েছেন।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের উত্তাপের মধ্যে উপসাগরীয় বেশিরভাগ দেশ ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপকে সমালোচনা করেছে এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। অন্যদিকে, ট্রাম্প ইরানকে আরো উত্তেজনা সৃষ্টি না করার সতর্কতা দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খামেনির শাসনের বিরুদ্ধে ইরানিদের উত্তেজিত হওয়ার এবং সরকারের নিয়ন্ত্রণ গ্রহণের আহ্বান জানিয়েছেন।




  বিষয়:   ইরান  আয়াতুল্লাহ আলী খামেনি  ডোনাল্ড ট্রাম্প  ইরান  ইসরায়েল  যুদ্ধ  ইরান  যুক্তরাষ্ট্র  প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy