ইরানে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সুনামগঞ্জে এনডিএফ এর বিক্ষোভ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

ইরানের ওপর মার্কিন সাম্রাজ্যবাদ ও তার মদদপুষ্ট ইসরাইল সরকারের সামরিক আক্রমণ, আগ্রাসন এবং আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের প্রতিবাদে সুনামগঞ্জে সোমবার

2026-03-02T13:12:00+00:00
2026-03-02T13:12:00+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ইরানে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সুনামগঞ্জে এনডিএফ এর বিক্ষোভ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:১২ পিএম   (ভিজিট : ১৫৪)
ইরানের ওপর মার্কিন সাম্রাজ্যবাদ ও তার মদদপুষ্ট ইসরাইল সরকারের সামরিক আক্রমণ, আগ্রাসন এবং আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের প্রতিবাদে সুনামগঞ্জে সোমবার সকালে বিক্ষোভ মিছিল
X

ইরানের ওপর মার্কিন সাম্রাজ্যবাদ ও তার মদদপুষ্ট ইসরাইল সরকারের সামরিক আক্রমণ, আগ্রাসন এবং আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের প্রতিবাদে সুনামগঞ্জে সোমবার সকালে বিক্ষোভ মিছিল

ইরানের ওপর মার্কিন সাম্রাজ্যবাদ ও তার মদদপুষ্ট ইসরাইল সরকারের সামরিক আক্রমণ, আগ্রাসন এবং আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের প্রতিবাদে সুনামগঞ্জে সোমবার সকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজনে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে সমাবেশে মিলিত হয়।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতনাংকুর দাস জহরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহসভাপতি সৌরভ ভূষণ দেব, সহসাধারণ সম্পাদক মনির মিয়া, দপ্তর সম্পাদক বিনন্দকর, স মিল শ্রমিকফেডারেশনের সহসভাপতি আইয়ুবুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক সংঘের সভাপতি মোঃ আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম, হকার্স শ্রমিক সংঘের সভাপতি মোঃ আবদুল হাই, সুনামগঞ্জ জেলা হোটেল-রেস্টুরেন্ট-মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক টিটুদাস, সদস্য ফবলু মিয়া, মতিউর রহমান প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিশ্ব বাজার ও প্রভাব বলয় পুনর্বণ্টন নিয়ে মার্কিন নেতৃত্বে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও তার প্রতিপক্ষ চীন-রাশিয়ার মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতা ইরানের ওপর সামরিক আক্রমণ ও আগ্রাসনের আড়ালে পরিচালিত হচ্ছে। গতকাল ইসরাইল ও মার্কিন হামলায় ইরানের সরকারপ্রধানসহ শিশুসহ ব্যাপক হত্যাকাণ্ড ও ধ্বংস হয়েছে। এছাড়া পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধসহ সমগ্র মধ্যপ্রাচ্যব্যাপী চলমান সংঘাতের মূলে রয়েছে আন্তঃসাম্রাজ্যবাদী প্রতিযোগিতা।

নেতৃবৃন্দ আরও জানান, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। বিশ্ব বিবেক জেগে উঠে যুদ্ধ বন্ধের আহবান জানুক।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy