আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করবে না ইরান: আলী লারজানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে না ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি এ কথা জানিয়েছেন। চলমান সংঘাত নিরসনে ইরান আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চায় বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার মার্কিন গণমাধ্যম আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

2026-03-02T13:18:59+00:00
2026-03-02T13:18:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করবে না ইরান: আলী লারজানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:১৮ পিএম   (ভিজিট : ১৭৬)
X

আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে না ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি এ কথা জানিয়েছেন।

চলমান সংঘাত নিরসনে ইরান আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চায় বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার মার্কিন গণমাধ্যম আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

তবে এমন খবর প্রত্যাখ্যান করে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেন, ‘আমরা আমেরিকার সঙ্গে আলোচনা করব না।’

সোমবার এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) আরবিতে করা এক পোস্টে লারিজানি এ কথা বলেন।

এর আগে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা আমেরিকার সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে তিনি জানান, তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন।

ট্রাম্প বলেন, ‘তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায়, আর আমিও রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তাদের আরও আগেই এটা করা উচিৎ ছিল।’

এই খবর প্রকাশের পরপরই লারিজানি তা প্রত্যাখ্যান করে বিবৃতি দিলেন।




  বিষয়:   আলী লারজানি  ইরান  আমেরিকা  আয়াতুল্লাহ আলী খামেনি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy