৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামাবে সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী ছয় মাসের মধ্যে রাজধানীতে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করতে চায় সরকার। সোমবার (২ মার্চ)

2026-03-02T13:34:31+00:00
2026-03-02T13:34:31+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামাবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:৩৪ পিএম   (ভিজিট : ১০৫)
X

আগামী ছয় মাসের মধ্যে রাজধানীতে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করতে চায় সরকার। সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হকের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বলা হয়, জনগণের জন্য জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে। নারীরা যখন নিরাপদ গণপরিবহন পান না, তখন তারা খুব কষ্টে পড়েন। তাদের কষ্ট লাঘবের জন্যই ঢাকার রাস্তায় নামানো হবে ইলেকট্রিক বাস, যার চালকরাও হবেন নারী।

এ ছাড়া রাজধানীর যানজট নিরসন ও যাত্রীসেবা নিশ্চিত করতে সর্বোৎকৃষ্ট মাধ্যম হিসেবে মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর বিষয়েও আলোচনা হয়, যা জনগণের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী।

পাশাপাশি দেশের আন্তঃনগর যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত ও সহজ করতে ভবিষ্যতে ‘হাই-স্পিড’ বা উচ্চগতির ট্রেন সার্ভিস চালুর বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।




  বিষয়:   সরকার  ইলেকট্রিক বাস  বুয়েট 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy