ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস

2026-03-02T15:14:38+00:00
2026-03-02T15:23:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩:১৪ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ৩:২৩ পিএম  (ভিজিট : ১১৩)
X

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

সোমবার (২ মার্চ) স্থানীয় সময় সকালে, বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের শার্পনেল (ধ্বংসাবশেষ) একটি জাহাজের ওপর পড়লে একজন বাংলাদেশি নিহত ও দুইজন আহন হন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মানামার কাছে সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে যে আগুন লেগেছিল তা নেভানো হয়েছে। 

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশির নাম মোহাম্মদ তারেক (৪৮)।

তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে এ হামলার ঘটনা ঘটে।

সংযুক্ত আরব আমিরাতের একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলায় ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ আহমেদ নিহত হন। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং বাণিজ্যিক ফ্লাইট চালু হলে মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy