ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।রবিবার (০১ মার্চ) হোয়াটসঅ্যাপে পাঠানো এক

2026-03-02T16:06:34+00:00
2026-03-02T16:06:34+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:০৬ পিএম   (ভিজিট : ৬৭)
ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করে
X

ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করে


ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (০১ মার্চ) হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঢুলিভিটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং তাদের কাছ থেকে একটি প্রাইভেট কারসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. আব্দুল করিম ওরফে আব্দুল করিম মুন্সি (৫০), মো. সাদ্দাম হোসেন (৩০) ও মো. মহসিন ওরফে সুন্দর আলী (৪৫)। তাদের মধ্যে আব্দুল করিমের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়, সাদ্দাম হোসেনের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায় এবং মহসিনের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলায়। বর্তমানে তারা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের সময় তাদের হেফাজত থেকে একটি পুরোনো গোল্ডেন রঙের প্রাইভেট কার জব্দ করা হয়, যার নম্বর ঢাকা মেট্রো-গ-১২-৯৪৫৪। এ ছাড়া উদ্ধার করা হয়েছে একটি বড় কাটার, একটি ধারালো ছুরি, একটি স্টিলের রেঞ্চ, একটি হাতুড়ি এবং কালো টেপ মোড়ানো একটি লোহার পাইপ। এসব সরঞ্জাম ডাকাতির কাজে ব্যবহারের প্রস্তুতি হিসেবে রাখা হয়েছিল বলে পুলিশের দাবি।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশের অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার (পিসিপিআর) পর্যালোচনায় দেখা গেছে, আব্দুল করিমের বিরুদ্ধে ১৬টি, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ৬টি এবং মহসিনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত অভিযোগ রয়েছে।

ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় ধামরাই থানায় মামলা করা হয়েছে। মামলাটি পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় রুজু করা হয়েছে। রবিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy