অসুস্থতায় প্রয়োজন হলে রোজা অবস্থায় স্যালাইন নিলে কি রোজা ভাঙবে!

বুলেটিন ডেস্ক

স্বাস্থ্য

অসুস্থতায় প্রয়োজন হলেরমজান মাসে রোজা অবস্থায় স্যালাইন গ্রহণ করা যাবে কি না এ প্রশ্ন অনেকের মধ্যেই দেখা যায়।

2026-03-02T19:15:13+00:00
2026-03-02T19:15:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অসুস্থতায় প্রয়োজন হলে রোজা অবস্থায় স্যালাইন নিলে কি রোজা ভাঙবে!
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ২৪৬)
অসুস্থতায় রোজা অবস্থায় স্যালাইন নিলে কি রোজা ভাঙবে
X

অসুস্থতায় রোজা অবস্থায় স্যালাইন নিলে কি রোজা ভাঙবে

অসুস্থতায় প্রয়োজন হলে রমজান মাসে রোজা অবস্থায় স্যালাইন গ্রহণ করা যাবে কি না এ প্রশ্ন অনেকের মধ্যেই দেখা যায়। ইসলামি বিধান অনুযায়ী, রগের মাধ্যমে স্যালাইন দেওয়া হলে রোজা ভঙ্গ হয় না। কারণ, স্যালাইন শরীরে প্রবেশ করে শিরার মাধ্যমে, যা রোজা ভাঙার স্বীকৃত কোনো প্রাকৃতিক ছিদ্রপথ নয়। 

ফলে অসুস্থতার প্রয়োজন হলে রোজা রেখেই রগের মাধ্যমে স্যালাইন নেওয়া বৈধ এবং এতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে রোজার কারণে দুর্বলতা তৈরি হলে, তা দূর করার জন্য স্যালাইন ব্যবহার করা যাবে না। এমনটি করা মাকরুহ। (ফাতাওয়া শামি, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৩৬৬, ইমদাদুল মুফতিয়িন: ৪১১)

রোজা ভঙ্গের কারণ হচ্ছে, স্বাভাবিক প্রবেশপথ দিয়ে পেটে বা মস্তিষ্কে কোনো কিছু প্রবেশ করা। স্যালাইন নিলে স্বাভাবিক প্রবেশপথ দিয়ে পেটে বা মস্তিষ্কে কোনো কিছু প্রবেশ করে না। তাই স্যালাইন ব্যবহার করলে রোজা ভাঙবে না।

আল্লাহ প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলিম নারী-পুরুষের ওপর রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহ বলেন, ‘হে মুমিনরা, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের মানুষের ওপর। যেন তোমরা আল্লাহভীরু হতে পারো।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৩)

রোজার প্রতিদান দেন আল্লাহ। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, ‘মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্যই রোজা ছাড়া। রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। আর রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকের ঘ্রাণের চেয়ে বেশি সুগন্ধযুক্ত।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৯২৭)

রোজাকে আল্লাহ নিজের দিকে সম্বোধন করে বলেছেন, ‘রোজা আমার জন্য।’ মুহাদ্দিসরা বলেন, রোজা ‘রিয়া’ বা প্রদর্শনপ্রিয়তামুক্ত হওয়ার কারণেই আল্লাহ রোজাকে নিজের দিকে সম্বোধন করেছেন।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy