প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন মোস্তফা জুলফিকার হাসান

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু)। তাকে চুক্তিতে এ নিয়োগ দিয়ে

2026-03-02T19:28:42+00:00
2026-03-02T19:28:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন মোস্তফা জুলফিকার হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ১৬১)
মোস্তফা জুলফিকার হাসান
X

মোস্তফা জুলফিকার হাসান

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু)। তাকে চুক্তিতে এ নিয়োগ দিয়ে সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

হাসান শিপলু বর্তমানে একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক সমকাল, কালের কণ্ঠ, আমাদের সময়ে কাজ করেছেন।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy