প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:৪৭ পিএম (ভিজিট : ১৬৭)

X
ভারতীয় গরু জব্দ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০টি গরু জব্দ করা হয়েছে ।
২ মার্চ ২০২৬ সকাল ০৬টা ৩০ মিনিট হতে ০৮টা পর্যন্ত ৫৩ বিজিবি এর বিশেষ টহলদল পৃথক ০২টি অভিযান পরিচালনা করে ১০টি ভারতীয় গরু জব্দ করে।
অভিযানে ৫৩ বিজিবির অধীনস্থ চরবাগডাংগা বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম হতে ০৮টি ও বাখেরআলী বিওপি চাচ্চুরচর গ্রাম হতে ০২টি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ২২ লক্ষ টাকা ধারণা করা হচ্ছে। জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
ল্লেখ্য যে, গত ফেব্রুয়ারী' মাসে প্রায় ৭৫ লক্ষ টাকার ৩৩টি গরু ও ০২ টি মহিষ সীমান্ত এলাকা থেকে জব্দ করে ৫৩ বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।