ফুটবল বিশ্বকাপে ইরানের খেলা ‘অনিশ্চিত’

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইরানে বোমাবর্ষণ করেই যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার জবাব দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটিও। চলমান এই যুদ্ধাবস্থায় বিশ্বকাপে খেলার কথা

2026-03-02T21:12:58+00:00
2026-03-02T21:12:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুটবল বিশ্বকাপে ইরানের খেলা ‘অনিশ্চিত’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ৮৭)
ইরান জাতীয় ফুটবল দল-ফাইল ছবি
X

ইরান জাতীয় ফুটবল দল-ফাইল ছবি

ইরানে বোমাবর্ষণ করেই যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার জবাব দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটিও। চলমান এই যুদ্ধাবস্থায় বিশ্বকাপে খেলার কথা ভাবতে পারছেন না ইরানের ফুটবল প্রধান মেহদী তাজ।

গত শনিবার আকস্মিকভাবে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ নিহত হন শীর্ষ পর্যায়ের আরও অনেকজন।

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এখন পর্যন্ত ইরানের একশটির বেশি শহরে বোমা হামলা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাতে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই সংখ্যা সাড়ে পাঁচশ ছাড়িয়ে গেছে।

উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বকাপে খেলার সম্ভাবনা দেখেন না মেহদী তাজ। ইরানের একটি স্পোর্টস পোর্টালে তিনি বলেন, “নিশ্চিতভাগেই বলা যায়, এই হামলার পর বিশ্বকাপে খেলার দিকে আমাদের আশা নিয়ে তাকিয়ে থাকার প্রত্যাশা করা যায় না।”

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ‘জি’ গ্রুপে পড়েছে ইরান। আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা তাদের। একই মাঠে তাদের পরের ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে, আগামী ২১ জুন। আর সিয়াটলে ২৭ জুন তাদের প্রতিপক্ষ মিশর।

আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই শেষ হবে এবারের বিশ্বকাপ।এর আগে ট্রাম্প প্রশাসনের ঘোষিত ভ্রমণ নিষেধাজ্ঞার প্রথম ধাপেই ইরানের সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেয়।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy