জুনে ভারত সফরে যাবে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

চলতি বছরের জুনে ভারত সফরে যাবে আফগানিস্তান ক্রিকেট দল। আসন্ন এই সিরিজে থাকছে তিনটি ওয়ানডে এবং একটি টেস্ট

2026-03-02T21:37:29+00:00
2026-03-02T21:37:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুনে ভারত সফরে যাবে আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:৩৭ পিএম   (ভিজিট : ৫২)
প্রতিপক্ষের বিপক্ষে উইকেট পেয়ে উচ্ছ্বসিত জাসপ্রিত বুমরাহ-ইন্টারনেট
X

প্রতিপক্ষের বিপক্ষে উইকেট পেয়ে উচ্ছ্বসিত জাসপ্রিত বুমরাহ-ইন্টারনেট

চলতি বছরের জুনে ভারত সফরে যাবে আফগানিস্তান ক্রিকেট দল। আসন্ন এই সিরিজে থাকছে তিনটি ওয়ানডে এবং একটি টেস্ট ম্যাচ। সূচি অনুযায়ী, চণ্ডগড়ে ৬ জুন শুরু হবে একমাত্র টেস্টটি। এরপর ১৪, ১৭ ও ২০ জুন হবে তিনটি ওয়ানডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ধরমশালা, লখনৌ ও চেন্নাইয়ে।

টেস্ট ম্যাচটি দুদলের মধ্যে মাত্র দ্বিতীয় ম্যাচ। প্রথম টেস্ট হয়েছিল ২০১৮ সালে। বেঙ্গালুরুতে সেই ম্যাচে ভারত ইনিংস ও ২৬২ রানে জিতেছিল। নতুন টেস্টটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ নয়।

আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে। বিশ্বের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল এই টুর্নামেন্ট শেস হওয়ার ছয় দিন পরই শুরু হচ্ছে ভারত-আফগানিস্তান সিরিজ। এটিই ভারত-আফগানিস্তানের প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। এর আগে দুই দল ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল শুধু এশিয়া কাপ ও বিশ্বকাপে।

এদিকে ভারত সফরের আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে আফগানরা। লঙ্কান বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে টেস্ট ও ওয়ানডে সিরিজে মাঠে নামবে নবী-রশিদরা।

এদিকে বিশ্বকাপের পর খানিকটা অলস সময় পার করবে ভারত ক্রিকেট দল। ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ খেলার আগ পর্যন্ত অবসর সময়ই কাটাবে ভারতীয় ক্রিকেটাররা। তবে আফগান সিরিজটি ব্যস্ত সূচির শুরু মাত্র। রশিদ খানদের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলার পরের মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy