বিমান হামলায় মারা গেছেন আয়াতুল্লাহ খামেনির স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মনসুরে খোজাস্তেহ বাগেরজাদেহ মারা গেছেন। তিনি হামলায়

2026-03-02T21:53:47+00:00
2026-03-02T21:53:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিমান হামলায় মারা গেছেন আয়াতুল্লাহ খামেনির স্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:৫৩ পিএম   (ভিজিট : ২৯৮)
আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী
X

আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মনসুরে খোজাস্তেহ বাগেরজাদেহ মারা গেছেন। তিনি হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রয়টার্স ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানায়।

বাগেরজাদেহ ১৯৬৫ সালে খামেনিকে বিয়ে করেন এবং তাদের দাম্পত্য জীবনে চার ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম হয়।

এর আগে আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূও নিহত হন। আয়াতুল্লাহ আলি খামেনিও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ২৮ ফেব্রুয়ারি মারা যান।

এদিকে খামেনি হত্যার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান।

ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়েও হামলা চালিয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy