ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে গমনকারী

2026-03-03T10:43:25+00:00
2026-03-03T10:43:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১০:৪৩ এএম   (ভিজিট : ৬৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে গমনকারী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।

আজ যারা টিকিট সংগ্রহ করবেন তারা আগামী ১৩ মার্চ ভ্রমণ করতে পারবেন।

এছাড়া বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।

ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।





  বিষয়:   ঈদযাত্রা  অগ্রিম টিকিট  ট্রেন  বাংলাদেশ রেলওয়ে 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy