দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না আমেরিকা: জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে জড়াবে না, যা বছরের পর বছর ধরে চলবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রেসিডেন্টের একটিই সুস্পষ্ট লক্ষ্য- ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা।

2026-03-03T11:04:09+00:00
2026-03-03T11:04:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না আমেরিকা: জেডি ভ্যান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:০৪ এএম   (ভিজিট : ৬৯)
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
X

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে জড়াবে না, যা বছরের পর বছর ধরে চলবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রেসিডেন্টের একটিই সুস্পষ্ট লক্ষ্য- ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা।

ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন তিনি শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম তিন-চার বছর দেশকে ইরানি পারমাণবিক অস্ত্রের ঝুঁকি থেকে নিরাপদ রাখতে চান না, তিনি নিশ্চিত করতে চান যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র না পায়। আর সেটির জন্য ইরানি শাসনব্যবস্থার মানসিকতায় মৌলিক পরিবর্তন প্রয়োজন।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদি হবে না। ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই এই দেশকে বহু বছরের যুদ্ধে জড়াতে দেবেন না… আমরা ইরাক ও আফগানিস্তানে যেসব সমস্যায় পড়েছিলাম, সেই পরিস্থিতিতে আর যাব না।

ভ্যান্স দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কেবল বেসামরিক সমৃদ্ধকরণ কর্মসূচির জন্য নির্মিত নয়, যেভাবে শাসনব্যবস্থা বলছে; বরং সেগুলো পারমাণবিক অস্ত্র উন্নয়নের উদ্দেশেই তৈরি।

গত শনিবার থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া সবমিলিয়ে ইরানে নিহতের সংখ্যা সাড়ে ৫০০–এর বেশি। হামলার প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।

আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে সোমবার জানান ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে এদিন জানান তিনি। তবে এক পর্যায়ে ট্রাম্প ফের বড় ধরনের হামলার হুমকি দেন। কঠোর বার্তা দিয়েছে ইরানও। দেশটি বলছে, তারা আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় যাবে না।

এদিকে, ইরানে হামলার প্রতিবাদে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করছে ইসরায়েল।




  বিষয়:   জেডি ভ্যান্স  ডোনাল্ট ট্রাম্প  যুক্তরাষ্ট্র  আমেরিকা  ভাইস প্রেসিডেন্ট 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy