প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১:০৭ পিএম (ভিজিট : ৭৩)

X
প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমান তার কার্যালয়ে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক মো. জিয়াউল হক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎটি মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ছাড়াও প্রধানমন্ত্রী কোস্টগার্ডের দেশপ্রেম, পেশাদারিত্ব ও জনগণের সেবায় তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবেলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন।
এ সময় প্রধানমন্ত্রীকে কোস্টগার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী এ উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন। এছাড়া দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।