দ্রুত অভিনন্দন সংবলিত বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর বিভিন্ন সড়কেপ্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দেওয়া বিজ্ঞাপন এবং ব্যানার গুলো বিলবোর্ড থেকে দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক

2026-03-03T13:56:27+00:00
2026-03-03T13:56:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দ্রুত অভিনন্দন সংবলিত বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১:৫৬ পিএম   (ভিজিট : ৯২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দেওয়া বিজ্ঞাপন এবং ব্যানার গুলো বিলবোর্ড থেকে দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বের হয়ে হাতির ঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত ব্যানার এখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটা তৎক্ষণাৎ সরানো হয়।

রাজধানীর বিভিন্ন বিলবোর্ড বিভিন্ন কোম্পানির প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে সেগুলো দ্রুত অপসারণ করতে  প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। কয়েকদিন আগে বিজয় সরণীর সড়ক দিয়ে প্রধানমন্ত্রী যাওয়ার সময়ে একটি এলইডিতে অভিনন্দন জানিয়ে তার ছবি প্রদর্শিত হচ্ছিল সেটা দেখে তিনি তখনই অপসারণের নির্দেশনা দিয়েছিলেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেন। সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী অফিসে আসেন।  দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক সাক্ষাৎ করেছেন।

এদিকে অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘উপকুলীয় ও বঙ্গপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যান চলাচলের গতি বেড়েছে। প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদনে তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি প্রকৃতি কেমন এই সংক্রান্ত একটি প্রতিবেদন আজকে উপস্থাপন করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণেই যানবাহনের গতি বেড়েছে। 




  বিষয়:   অভিনন্দন  বিলবোর্ড  অপসারণ  নির্দেশ  প্রধানমন্ত্রী  তারেক রহমান 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy