যশোরে বউ আনতে গিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নে বউ আনতে গিয়ে পারিবারিক বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২

2026-03-03T14:13:19+00:00
2026-03-03T14:13:19+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
যশোরে বউ আনতে গিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ২:১৩ পিএম   (ভিজিট : ৪০)
X

যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নে বউ আনতে গিয়ে পারিবারিক বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে ছোট ও বড় দোগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ছোট দোগাছিয়া গ্রামের রাকিব (২৬), বাপ্পী (২৬), সিরাজুল গাজী (৫০) ও শাকিব (১৭)। তারা সবাই একই পরিবারের সদস্য। অপর আহত ব্যক্তি বড় দোগাছিয়া গ্রামের আব্দুর রহমান (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে প্রথম পক্ষের লোকজন দ্বিতীয় পক্ষের বাড়িতে বউ আনতে গেলে পারিবারিক বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের পাঁচজন পুরুষ আহত হন।

পরে আহতরা নিজেরাই চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তি হন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy