হান্ড্রেডের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের দুই তারকা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

প্লেয়ার্স ড্রাফটের বদলে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে খেলোয়াড় কেনার পথে হাঁটছে ‘দ্য হান্ড্রেড’। ইংল্যান্ডের ১০০ বলের এই ফ্র্যাঞ্চাইজি

2026-03-03T14:25:23+00:00
2026-03-03T14:25:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হান্ড্রেডের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের দুই তারকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ২:২৫ পিএম   (ভিজিট : ৪৫)
হান্ড্রেডের নিলামের চূড়ান্ত তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান ও রিশাশ হোসেন-ফাইল ছবি
X

হান্ড্রেডের নিলামের চূড়ান্ত তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান ও রিশাশ হোসেন-ফাইল ছবি

প্লেয়ার্স ড্রাফটের বদলে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে খেলোয়াড় কেনার পথে হাঁটছে ‘দ্য হান্ড্রেড’। ইংল্যান্ডের ১০০ বলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার আশায় বাংলাদেশের ২৩ ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। এর মধ্যে চূড়ান্ত তালিকায় টিকে আছেন কেবল দু’জন। বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের দুই ফেরিওয়ালা রিশাদ হোসেন ও মুস্তাফিজ রহমান নিলামের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন।

আগামী ১২ মার্চ লন্ডনে ‘দ্য হান্ড্রেড’–এর নিলাম অনুষ্ঠিত হবে। যার জন্য গত সপ্তাহে নাম নিবন্ধন করা ৭১২ পুরুষ ক্রিকেটারের তালিকা প্রকাশ করা হয়। তাদের মধ্য থেকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ২৪৭ জনকে। এবারের নিলামে প্রথমে ডাকা হবে ১০ জন মার্কি খেলোয়াড়ের নাম। যেখানে বাংলাদেশের কেউ না থাকলেও, রিশাদকে রাখা হয়েছে ‘টায়ার-১ স্পিন’ ক্রিকেটারের তালিকায়। আর ‘লং-লিস্টে’ আছেন মুস্তাফিজ। 

এর আগে হান্ড্রেডের প্রাথমিক তালিকায় বাংলাদেশের ২৩ ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ রিজার্ভ প্রাইস ১ লাখ পাউন্ডের ক্যাটাগরিতে নাম অন্তর্ভুক্ত করেন ফিজ। রিশাদ হোসেন দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ডের তালিকায় নাম দিয়েছেন। বাকিরা ছিলেন ৩১ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে। তবে ফিজ-রিশাদ বাদে বাকিদের কেউ নিলামের জন্য চূড়ান্ত হননি। এর আগে হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজিগুলো ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড়দের দলে নিতো। আসন্ন ষষ্ঠ আসরের আগে প্রথমবার তারা নিলামের আয়োজন করছে।

ইংল্যান্ডের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবার পাকিস্তানি ক্রিকেটারদের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা বা ‘শ্যাডো ব্যান’ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। আইপিএল মালিকানার সঙ্গে যুক্ত চারটি দল রাজনৈতিক কারণে তাদের জন্য বিড করবে না বলে জানানো ইংলিশ প্রতিবেদনে। পরবর্তীতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং টুর্নামেন্টে আটটি ফ্র্যাঞ্চাইজি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, জাতীয়তার ভিত্তিতে নয়, পারফরম্যান্স-ন্যায্যতা ও দলের প্রয়োজনের ভিত্তিতে খেলোয়াড় নির্বাচন হবে। 

নিলামের চূড়ান্ত তালিকায় ১০ জন মার্কি খেলোয়াড়ের মধ্যে আছেন পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ। তাদের নাম শুরুতেই ডাকা হবে। এ ছাড়া নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছেন পাকিস্তানের ১৪ জন– শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক, সাইম আইয়ুব, আবরার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, মোহাম্মদ আমির, জামান খান, উসামা মির, ইমাদ ওয়াসিম, আকিফ জাবেদ ও সালমান মির্জা। এর আগে দেশটির ৬৭ ক্রিকেটার প্রাথমিক তালিকায় নাম নিবন্ধন করেছিলেন। আসন্ন হান্ড্রেডের আসর চলবে আগামী ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy