চীনের বিপক্ষে ভিএআরের ফল বাংলাদেশের পক্ষে

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভিএআর) ফুটবলে ব্যবহার হচ্ছে বেশ কয়েক বছরই। ২০২২ কাতার বিশ্বকাপেও ছিল ভিএআর। বাংলাদেশ এশিয়ান অঞ্চলের

2026-03-03T14:57:27+00:00
2026-03-03T14:57:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওমেন্স এশিয়ান কাপে
চীনের বিপক্ষে ভিএআরের ফল বাংলাদেশের পক্ষে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ২:৫৭ পিএম   (ভিজিট : ৩৫)
ওমেন্স এশিয়ান কাপে চীন ও বাংলাদেশের মধ্যকার ম্যাচের দৃশ্য-ইন্টারনেট
X

ওমেন্স এশিয়ান কাপে চীন ও বাংলাদেশের মধ্যকার ম্যাচের দৃশ্য-ইন্টারনেট


ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভিএআর) ফুটবলে ব্যবহার হচ্ছে বেশ কয়েক বছরই। ২০২২ কাতার বিশ্বকাপেও ছিল ভিএআর। বাংলাদেশ এশিয়ান অঞ্চলের খেলায় কখনো এই প্রযুক্তির ব্যবহার পায়নি। অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপে ভিএআর রয়েছে। আজ মঙ্গলবার ( ৩মার্চ) বাংলাদেশ-চীন ম্যাচে এর প্রয়োগ হয়েছে।

চীন এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন। সর্বাধিকবারের চ্যাম্পিয়নও। সেই চীন বাংলাদেশের বিপক্ষে গোল করতে হিমশীম খাচ্ছে। বেশ কয়েকটি আক্রমণ গোলরক্ষক মিলি আক্তার রুখে দেয়ার পর একবার বল বাংলাদেশের জালে জড়ায়। বাংলাদেশের ফুটবলাররা সেই গোল মেনেও নেয়। ভিএআর প্রযুক্তি সেই গোল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে।

বাংলাদেশের ফুটবলার মারিয়া কিক অফে বল বসিয়ে ছিলেন। তখন ভিএআর গোলের অ্যাকশনটি দেখছিল। বাংলাদেশের ডিফেন্স ভেদ করার সময় চাইনিজ ফুটবলার ওয়াং সোয়াং অফ সাইডে ছিলেন। সাদা চোখে এটি সহকারী রেফারি ধরতে পারেননি। ভিএআর বেশ কয়েক বার দেখেও সিদ্ধান্ত নিতে পারেনি। পরবর্তীতে রেফারি নিজে গিয়ে ভিডিও দেখেন। মাঠে দুই দলের ফুটবলাররা পাচ মিনিটের বেশি সময় সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। পরবর্তীতে রেফারি গোল বাতিলের সিদ্ধান্ত দিলে গ্যালারীতে বাংলাদেশি সমর্থকরা উল্লাস করে। বাংলাদেশ ভিএআর প্রযুক্তির অভিষেক ব্যবহারে সফলতা পেল।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy