শিরোপা দৌড়ে আবারও পিছিয়ে পড়ল রিয়াল..

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াইয়ে বার্সেলোনার আরও কাছে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল রিয়াল মাদ্রিদ। সোমবার রাতে ঘরের

2026-03-03T15:19:12+00:00
2026-03-03T15:19:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিরোপা দৌড়ে আবারও পিছিয়ে পড়ল রিয়াল..
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩:১৯ পিএম   (ভিজিট : ৩২)
লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়সূচক গোলটি করেন মার্টিন সাত্ররিয়ানো-ইন্টারনেট
X

লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়সূচক গোলটি করেন মার্টিন সাত্ররিয়ানো-ইন্টারনেট

স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াইয়ে বার্সেলোনার আরও কাছে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল রিয়াল মাদ্রিদ।  সোমবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু-তে গেটাফের কাছে ১-০ গোলে হেরে বড়সড় এক ধাক্কা খেল কার্লো আনচেলত্তির উত্তরসূরি আলভারো আরবেলোয়ার শিষ্যরা। মার্টিন সাত্ররিয়ানোর দুর্দান্ত এক গোল রিয়ালকে টানা দ্বিতীয় লিগ হারের তিক্ততা উপহার দিল সফরকারীরা।

আর এই হারের ফলে ২৬ ম্যাচ শেষে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে রইল রিয়াল। আর যেখানে এক পয়েন্টের ব্যবধানে আসার সুযোগ ছিল, সেখানে ব্যবধান এখন আরও বাড়ল।

এদিন ম্যাচের প্রথমার্ধেই ভাগ্য নির্ধারিত হয়ে যায়। থিবো কোর্তোয়াকে পরাস্ত করে সাতরিয়ানোর এক অবিশ্বাস্য ভলি সরাসরি জালে জড়ালে লিড নেয় গেটাফে। বিরতির আগে ভিনিসিয়ুস জুনিয়র গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হলে সমতায় ফেরা হয়নি লস ব্ল্যাঙ্কোসদের। দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ মিনিটের মধ্যেই তিনটি পরিবর্তন আনেন কোচ আরবেলোয়া। মাঠ থেকে তুলে নেওয়া হয় ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকেও।

বদলি হিসেবে নামা রদ্রিগো এবং ডিফেন্ডার রুডিগার বেশ কিছু সুযোগ তৈরি করলেও গেতাফের রক্ষণভাগ এবং গোলরক্ষক ডেভিড সোরিয়াকে ফাঁকি দিতে পারেননি। ম্যাচের শেষ মুহূর্তে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন রিয়ালের ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। অন্যদিকে সময় নষ্ট করার দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গেটাফের আদ্রিয়ান লিসো।

এই হারের ফলে ২৬ ম্যাচ শেষে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে রইল রিয়াল। আর যেখানে এক পয়েন্টের ব্যবধানে আসার সুযোগ ছিল, সেখানে ব্যবধান এখন আরও বাড়ল।
রিয়ালের এই ছন্দপতনের পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। ২০২৫ সালের শেষ দিক থেকে বাঁ হাঁটুর লিগামেন্টের ইনজুরিতে ভুগছেন ২৭ বছর বয়সি কিলিয়ান এমবাপে। এছাড়া জুড বেলিংহ্যামের অনুপস্থিতিও মাঝমাঠে ভোগাচ্ছে আরবেলোয়াকে, যিনি দায়িত্ব নেওয়ার পর ১২ ম্যাচের মধ্যে ৪টিতেই হারের মুখ দেখলেন।

আগামী শুক্রবার সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আর তাইতো টানা তৃতীয় হার এড়াতে সেই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy