কাতারে সব ধরনের ফুটবল বন্ধ, অনিশ্চয়তায় ফিনালিসিমা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। বাড়তে থাকা

2026-03-03T15:32:58+00:00
2026-03-03T15:32:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাতারে সব ধরনের ফুটবল বন্ধ, অনিশ্চয়তায় ফিনালিসিমা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩:৩২ পিএম   (ভিজিট : ৯৬)
লিওনেল মেসির নেতৃত্ব বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ফুটবল দল-ফাইল ছবি
X

লিওনেল মেসির নেতৃত্ব বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ফুটবল দল-ফাইল ছবি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে কাতারে সব ধরনের ফুটবল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নিরাপত্তা শঙ্কাকে কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেয় কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ)।

আর এক বিবৃতিতে কিউএফএ জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব ধরনের ফুটবল ম্যাচ ও টুর্নামেন্ট স্থগিত থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ঘোষণার সময় সরাসরি হামলার প্রসঙ্গ উল্লেখ না করলেও সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি যথাসময়ে জানানো হবে।

এই সিদ্ধান্তের ফলে অনিশ্চয়তায় পড়েছে বহুল আলোচিত ‘ফিনালিসিমা’ ম্যাচ। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের লড়াইয়ে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ‘ফিনালিসিমা’ মুখোমুখি হওয়ার কথা ছিল আগামী ২৭ মার্চ, দোহার বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে। তবে বর্তমান পরিস্থিতিতে ম্যাচটি কবে আয়োজন করা হবে, তা এখনো নিশ্চিত নয়।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy