নারী বিপিএলের ড্রাফট প্রস্তুত, ফ্র্যাঞ্চাইজি সংকটে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

প্রথমবার নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী বিপিএল আয়োজন

2026-03-03T15:36:25+00:00
2026-03-03T15:39:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারী বিপিএলের ড্রাফট প্রস্তুত, ফ্র্যাঞ্চাইজি সংকটে বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩:৩৬ পিএম  আপডেট: ০৩.০৩.২০২৬ ৩:৩৯ পিএম  (ভিজিট : ৮৪)
বাংলাদেশ নারী ক্রিকেট দল-ফাইল ছবি
X

বাংলাদেশ নারী ক্রিকেট দল-ফাইল ছবি

প্রথমবার নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী বিপিএল আয়োজন নিয়ে চলছে জোর প্রস্তুতি। আগামী ৪ এপ্রিল তিনটি দল নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৪ মার্চ। ইতোমধ্যে প্লেয়ার ড্রাফটের তালিকা প্রস্তুত করে ফেলেছেন নির্বাচকরা। এখন অপেক্ষা শুধু অনুমোদনের।
প্লেয়ার তালিকা অনুমোদনের অপেক্ষায় থাকলেও নারী বিপিএলের জন্য এখনো ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে পারেনি বিসিবি। বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স একটি দল কিনতে আগ্রহ দেখিয়েছিল। এখনো নিশ্চিত না হলেও রংপুর রাইডার্সও একটি দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে।

তিন দলের এই টুর্নামেন্টে দুটি পুরোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহী থাকলেও তৃতীয় দলের ক্ষেত্রে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে এগিয়ে আসেনি। তবে জানা গেছে, একটি ব্যাকিং প্রতিষ্ঠান শেষ পর্যন্ত দল কিনতে পারে। বিসিবি সে পথেই যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

এদিকে টুর্নামেন্টকে সামনে রেখে স্থানীয় ক্রিকেটারদের পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ‘আইকন’ ক্যাটাগরিতে পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। এই তালিকায় রয়েছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও ব্যাটার সোবহানা মোস্তারি। এই তিনজনই তিন দলের নেতৃত্ব দেবেন।

আগামী ১৪ মার্চের আগেই তাদের ভাগ্য চূড়ান্ত হয়ে যাবে। তিনটি ফ্র্যাঞ্চাইজি লটারির মাধ্যমে তিনজন ক্রিকেটারকে বেছে নেবে। তারা প্রত্যেকেই ১৪ মার্চ প্লেয়ার ড্রাফটে টেবিলে থাকবেন এবং নিজেদের পছন্দ অনুযায়ী ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ পাবেন।

‘এ’ ক্যাটাগরিতে থাকবেন ছয়জন ক্রিকেটার। নির্বাচকরা এই ক্যাটাগরিতে যে ছয়জনকে রেখেছেন তারা হচ্ছেন, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও ঋতু মনি। নির্বাচকরা এই নামগুলো পাঠিয়েছেন। এখন অপেক্ষা অনুমোদনের। যদিও জানা গেছে, বিসিবি ‘এ’ ক্যাটাগরি থেকে এই নামগুলো অনুমোদন করবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সেখান থেকে দুজন করে খেলোয়াড় নিতে পারবে। তাদের পারিশ্রমিক ৭ লাখ টাকা।

এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ১২ জন। প্রত্যেকে পাবেন ৫ লাখ টাকা করে। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার আছেন এই তালিকায়। তাদের মধ্যে শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, ইশমা তানজিমসহ আরও কয়েকজন ক্রিকেটার রয়েছেন।

এ ছাড়া ‘সি’ ক্যাটাগরিতে প্রায় ২০ জন ক্রিকেটার থাকবেন, যাদের পারিশ্রমিক ৩ লাখ টাকা। বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে প্রতিটি দলকে কমপক্ষে দুইজনকে একাদশে খেলাতে হবে। সর্বোচ্চ তিনজন খেলাতে পারবে। তবে স্কোয়াডে সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় রাখা যাবে। ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে ড্রাফটের আগেই সরাসরি বিদেশি খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করতে পারবে।
বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও গ্রেড অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে, ‘এ’ গ্রেডে ৮ হাজার ডলার, ‘বি’ গ্রেডে ৬ হাজার ডলার এবং ‘সি’ গ্রেডে ৩ হাজার ডলার।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy