তারকা ক্রিকেটারদের ছাড়াই হবে নারী প্রিমিয়ার লিগ!

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

দেশের নারী ক্রিকেটের ব্যস্ত সূচিকে সামনে রেখে নতুন এক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৪

2026-03-03T15:42:21+00:00
2026-03-03T15:42:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তারকা ক্রিকেটারদের ছাড়াই হবে নারী প্রিমিয়ার লিগ!
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩:৪২ পিএম   (ভিজিট : ৮৭)
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা-ফাইল ছবি
X

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা-ফাইল ছবি

দেশের নারী ক্রিকেটের ব্যস্ত সূচিকে সামনে রেখে নতুন এক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৪ এপ্রিল প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে নারী বিপিএল। তিন দল নিয়ে আয়োজিত সংক্ষিপ্ত পরিসরের এই টুর্নামেন্টে দেশি-বিদেশি মিলিয়ে ৫০ জনের বেশি ক্রিকেটার অংশ নেবেন না। ঠিক এই সময়েই নারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে বোর্ড।

সোমবার (২ মার্চ) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে অংশ নেওয়া ৯টি ক্লাবকে নিয়ে বৈঠকে বসে বিসিবি। সভায় বিসিবির নারী উইংয়ের সহ-সভাপতি আব্দুর রাজ্জাকও উপস্থিত ছিলেন। লিগ আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হলেও তাৎক্ষণিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

বৈঠকে বিসিবি ক্লাবগুলোর কাছে একটি ব্যতিক্রমী প্রস্তাব তোলে—জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই প্রিমিয়ার লিগ আয়োজন করার। তবে এ বিষয়ে চূড়ান্ত মতামত জানাতে আরও সময় চেয়েছে ক্লাবগুলো। আগামী বৃহস্পতিবার তারা বোর্ডের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করবে।
প্রিমিয়ার লিগে অংশ নেওয়া একটি ক্লাবের পরিচালক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘বিসিবি আমাদের জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া লিগ খেলতে বলেছে।আমরা এখনো সিদ্ধান্ত দিইনি। নিজেদের মধ্যে আলোচনা করে জানাব। তবে জাতীয় দলের ক্রিকেটারদের বাইরে রেখে লিগে অংশ নেওয়া অনেক বড় চ্যালেঞ্জের। এমনিতেই মানসম্পন্ন নারী ক্রিকেটারের সংকট আছে। আমাদের সিদ্ধান্ত সম্ভবত ইতিবাচক নাও হতে পারে।

অবশ্য বোর্ডের যুক্তি ভিন্ন। বিসিবির মতে, নারী বিপিএলে জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও পাইপলাইনের ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন। এই সময়ে নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়ে প্রিমিয়ার লিগকে প্রতিভা বিকাশের মঞ্চ হিসেবে গড়ে তুলতে চায় তারা। বোর্ডের ধারণা, জাতীয় দলের ক্রিকেটারদের ছায়ায় থাকায় নতুন মুখ উঠে আসছে না, যা নারী ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

আগামী বৃহস্পতিবার নারী উইং ও ক্লাবগুলোর আরেক দফা বৈঠক নির্ধারিত রয়েছে। সেখানেই হয়তো এই বিষয়ের চূড়ান্ত ফয়সালা হবে। তবে ক্লাবগুলো যদি জাতীয় দলের ক্রিকেটার ছাড়া লিগ খেলতে রাজি না হয়, তাহলে বিসিবি কী পদক্ষেপ নেবে, সেটাই এখন বড় প্রশ্ন। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy