তৃণমূল ফুটবলের উন্নয়নে কাজ করবে নারায়ণগঞ্জ চেম্বার

শাহীন ভুঁইয়া

খেলাধুলা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গাইড লাইন অনুযায়ী নারায়ণগঞ্জ জেলায় তৃণমূল ফুটবল উন্নয়নে কাজ করবে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড

2026-03-03T17:14:03+00:00
2026-03-03T17:14:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাফুফের সঙ্গে চুক্তি স্বাক্ষর
তৃণমূল ফুটবলের উন্নয়নে কাজ করবে নারায়ণগঞ্জ চেম্বার
শাহীন ভুঁইয়া
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:১৪ পিএম   (ভিজিট : ১১২)
বাফুফ-নারায়ণগঞ্জ চেম্বারের মধ্যে চুক্তি স্বাক্ষর
X

বাফুফ-নারায়ণগঞ্জ চেম্বারের মধ্যে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গাইড লাইন অনুযায়ী নারায়ণগঞ্জ জেলায় তৃণমূল ফুটবল উন্নয়নে কাজ করবে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। 

তৃণমূল পর্যায়ে ফুটবলার তৈরির উদ্যোগ, ফুটবল কার্যক্রমের সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে প্রতিভা বিকাশে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বাফুফে ভবনের ৩য় তলা কনফারেন্স রুমে বাফুফে ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের পক্ষে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম, সদস্য গোলাম গাউছ, কামরুল হাসান হিলটন ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পক্ষে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) এমপি, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোর্শেদ সারোয়ার (সোহেল) ও পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy