রমজানে পাঙাল মণিপুরীদের ইফতার

বুলেটিন ডেস্ক

ধর্ম

মণিপুরীদের মধ্যে দেশের সিলেট, মৌলবীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় ইসলাম ধর্মের অনুসারী ‘পাঙন’ বা ‘পাঙান’ বা ‘পাঙাল’ বা

2026-03-03T17:18:28+00:00
2026-03-03T17:18:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রমজানে পাঙাল মণিপুরীদের ইফতার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ৮১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মণিপুরীদের মধ্যে দেশের সিলেট, মৌলবীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় ইসলাম ধর্মের অনুসারী ‘পাঙন’ বা ‘পাঙান’ বা ‘পাঙাল’ বা মণিপুরী মুসলিম সম্প্রদায়ের বসবাস। ইসলাম ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও পাঙালরা তাদের নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও ঐতিহ্য আজো বজায় রেখেছে।

মণিপুরী মুসলিম পাঙালরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পবিত্র রমজান মাসে রোজা পালন করেন। তারা তাদের স্থানীয় ঐতিহ্য ও ইসলামী সংস্কৃতির সংমিশ্রণে রোজা ও ইফতার সম্পন্ন করেন। বিশেষ করে পাঙাল পুরুষরা সাধারণত বাড়িতে ইফতার না করে গ্রামের মসজিদে বা সমষ্টিগতভাবে ইফতার করার একটি বিশেষ রীতি মেনে চলেন।

পাঙাল মুসলিমদের রোজা ও ইফতারের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো:

পাঙাল পুরুষরা রমজান মাসে নিজেদের গ্রাম বা এলাকার মসজিদে একসঙ্গে ইফতার করতে পছন্দ করেন। আর এই ইফতারের আয়োজন করে গ্রামবাসী। ইফতার আয়োজনের একটি তালিকা করা হয়। যেখানে প্রত্যেক ঘর থেকে একজন কর্তা ব্যক্তি নাম অন্তর্ভুক্ত করা হয়। এভাবে রমজানের ৩০ দিন ৩০ ঘরে থেকে ইফতার আসে এলাকার মসিজেদে। 

খাবার:
পাঙালদের ইফতারে সাধারণত সাধারণ ও পুষ্টিকর খাবার থাকে। এই যেমন খেজুর, চিঁড়া, মুড়ি, আখনি বিরিয়ানি, ফলের রস ইত্যাদি রাখা হয়। এছাড়া তাদের ঐতিহ্যবাহী খাবার ও থাকে তালিকায়। তবে যুগের পালা বদলে এখন তাদের ঐতিহ্য খাবারের আয়োজন কমে আসছে।

ঐতিহ্য:
এটি একটি দীর্ঘদিনের চর্চা যা তাদের নিজস্ব সংস্কৃতির ধারক। সংক্ষেপে পাঙাল মণিপুরীদের ইফতার মানেই পাড়া-মহল্লার পুরুষদের একত্রে মসজিদে ইফতারের মিলনমেলা।

সামাজিক বন্ধন:
রোজা ও ইফতারের সময় পাঙাল সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় হয় যদিও তারা স্থানীয় মণিপুরী (মেইতেই) সংস্কৃতি দ্বারা প্রভাবিত। তবে রোজা পালনে তারা সম্পূর্ণ ইসলামী বিধিবিধান অনুসরণ করেন।  





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy