বিজিএমইএ বোর্ডের একনিষ্ঠ প্রচেষ্টায় নগদ সহায়তার ২৫০০ কোটি ছাড়

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পসহ সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২৫০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

2026-03-03T19:09:17+00:00
2026-03-03T19:09:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজিএমইএ বোর্ডের একনিষ্ঠ প্রচেষ্টায় নগদ সহায়তার ২৫০০ কোটি ছাড়
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:০৯ পিএম   (ভিজিট : ৫১)
নগদ সহায়তার ২৫০০ কোটি ছাড়
X

নগদ সহায়তার ২৫০০ কোটি ছাড়

রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পসহ সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২৫০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। 

পোশাক শিল্পের সংকটকালীন মুহূর্তে এই জরুরি ও সময়োপযোগী পদক্ষেপের জন্য বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সরকারের শীর্ষ পর্যায়সহ মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

বিজিএমইএ সভাপতি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাক শিল্পের মালিকদের ওপর যখন শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা, বোনাস এবং বিদ্যুৎ-গ্যাস বিল পরিশোধের প্রবল চাপ তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তে এই অর্থ বরাদ্দ শিল্প মালিকদের জন্য এক বড় স্বস্তি নিয়ে এসেছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বিজিএমইএ এর বর্তমান বোর্ড আটকে থাকা নগদ সহায়তার অর্থ ছাড়করণের জন্য সাম্প্রতিক সময়ে সরকারের শীর্ষ পর্যায়, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের সাথে দফায় দফায় ফলপ্রসূ আলোচনা ও বৈঠক করেছে এবং এরই ধারাবাহিকতায় অত্যন্ত দ্রুততম সময়ের ২৫০০ কোটি টাকার এই তহবিল অনুমোদিত হয়েছে।

অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ৩য় কিস্তির ১ম ধাপে ১৫০০ কোটি টাকা এবং ২য় ধাপে ১০০০ কোটি টাকা, - সর্বমোট ২৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজিএমইএ তার সদস্য প্রতিষ্ঠানগুলোকে তাদের স্ব স্ব লিয়েন ব্যাংকের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy