জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও কমিশনারদের সাথে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

বুলেটিন ডেস্ক

জাতীয়

জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের মাননীয় চেয়ারপার্সন বিচারপতি

2026-03-03T19:10:58+00:00
2026-03-03T19:10:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও কমিশনারদের সাথে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:১০ পিএম   (ভিজিট : ১০৪)
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও কমিশনারদের সাথে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ
X

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও কমিশনারদের সাথে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের মাননীয় চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও সম্মানিত কমিশনারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

আজ মঙ্গলবার (৩ মার্চ)  সাক্ষাৎকালে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশকে আইনে পরিণত করার ক্ষেত্রে এডভোকেসি পরিচালনার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। 

এছাড়াও, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে উত্থাপিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ মানবাধিকার সুরক্ষা ও আইনের শাসন শক্তিশালীকরণে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের আলোকে কমিশনের বিস্তৃত এখতিয়ার, উক্ত এখতিয়ার বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান কাঠামোগত সীমাবদ্ধতা এবং তদন্ত ও অনুসন্ধান কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়। কমিশনের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। 

এ সময় মাননীয় চেয়ারপার্সন ও কমিশনারগণ মানবাধিকার সংরক্ষণে কমিশনের বর্তমান লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। উভয় পক্ষ মানবাধিকার বিষয়ে সংলাপ অব্যাহত রাখা, তথ্য বিনিময় বৃদ্ধি এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy