রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধে যুবক নিহত

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে তারেক আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

2026-03-03T19:45:56+00:00
2026-03-03T19:45:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধে যুবক নিহত
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:৪৫ পিএম   (ভিজিট : ৮৫)
তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ
X

তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে তারেক আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারেক আহমদ একই গ্রামের গাজী মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সঙ্গে তার প্রতিবেশী আতিক আহমদের (২২) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আতিক ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি রাজনগর থানায় একটি হত্যা মামলা (মামলা নং–০৯) দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১)।

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরের সার্বিক দিকনির্দেশনা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) অরূপ সরকার ও সঙ্গীয় ফোর্সের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখার সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে চট্টগ্রাম জেলার খুলশী থানাধীন মতিঝর্ণা কলোনি থেকে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের সোমবার (৩ মার্চ) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে রাজনগর থানায় আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ দাবি করেছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy