৮-০ গোলে জয়ের পরও চাকরি হারালেন ফেলিপে লুইস!

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

প্রতিপক্ষের মাঠে ৮-০ গোলে জয়ের কয়েক ঘণ্টা পর, প্রধান কোচ ফেলিপে লুইসকে বরখাস্ত করল ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো। মাদুরেইরার

2026-03-03T21:52:53+00:00
2026-03-03T21:52:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাজিলিয়ান ফুটবল
৮-০ গোলে জয়ের পরও চাকরি হারালেন ফেলিপে লুইস!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৯:৫২ পিএম   (ভিজিট : ৬৩)
ফেলিপে লুইস-ফাইল ছবি
X

ফেলিপে লুইস-ফাইল ছবি

প্রতিপক্ষের মাঠে ৮-০ গোলে জয়ের কয়েক ঘণ্টা পর, প্রধান কোচ ফেলিপে লুইসকে বরখাস্ত করল ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো। মাদুরেইরার মাঠে ৮-০ গোলের জয় পায় ফ্ল্যামেঙ্গো। দুই লেগ মিলিয়ে ১১-০ গোলের অগ্রগামিতায় কাম্পেওনাতো কারিওকার ফাইনালে পৌঁছায় তারা।

২০২৪ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের সাবেক কোচ তিতের জায়গায় ফ্ল্যামেঙ্গোতে যোগ দেন লুইস। ৪০ বছর বয়সি সাবেক ডিফেন্ডারের কোচিংয়ে ১০০টি ম্যাচ খেলেই সাতটি শিরোপা জিতেছে দলটি!
চলতি বছর পরপর দুটি ফাইনালে হেরেছে ফ্ল্যামেঙ্গো। গত মাসে সুপারকোপ দো ব্রাজিল ও রেকোপা সুদামেরিকানায় হয়েছে রানার্সআপ। সোমবার রাতে আরেকটি ফাইনাল নিশ্চিত করার পরই ছাঁটাই হওয়ার খবর পেয়েছেন লুইস।

স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিট পাঠানো সংক্ষিপ্ত এক বিবৃতিতে সিদ্ধান্ত জানায় ফ্ল্যামেঙ্গো।“ফেলিপে লুইস পেশাদার দলের দায়িত্বে থাকছেন না। ইভান পালাঙ্কো (সহকারি কোচ) ও দিয়োগো লিনহারেসও (ট্রেনার) তার সঙ্গে ক্লাব ছাড়ছেন। এই অভিযাত্রায় তিনি যা অর্জন করেছেন এবং ভাগ করে নিয়েছেন, সেজন্য ফ্ল্যাঙ্গমো (ক্লাবের) সাবেক খেলোয়াড় ও কোচ ফিলিপে লুইসকে ধন্যবাদ জানাচ্ছে। পেশাদার ক্যারিয়ারের অব্যাহত যাত্রায় ক্লাব তার সাফল্য কামনা করছে এবং শুভ কামনা জানাচ্ছে।”

গত বছর লুইসের কোচিংয়ে কোপা লিবের্তাদোরেস জিতেছিল ফ্ল্যামেঙ্গো। কেবল নবম ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচের ভূমিকায় এই শিরোপা জয়ের কীর্তি গড়েন তিনি। ২০১৯ ও ২০২২ সালে তিনি এই ট্রফি জিতেছিলেন খেলোয়াড় হিসেবে।

কোচ হিসেবে ফ্ল্যামেঙ্গোকে ব্রাজিলিয়ান সেরি আ, কোপা দো ব্রাজিল, সুপারকোপা দো ব্রাজিল, কাম্পেওনাতো কারিওকা, ফিফা চ্যালেঞ্জার্স কাপ ও ফিফা ডার্বি অব দা আমেরিকাসের শিরোপা জিতিয়েছেন লুইস। এর আগে তার কোচিংয়ে ফ্ল্যামেঙ্গো অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলও লিগ শিরোপা জিতেছে।

গত গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোয় খেলে ফ্ল্যামেঙ্গো। শেষ পর্যন্ত শিরোপা জেতা চেলসিকে হারিয়ে গ্রুপ সেরা হয়েছিল তারা। পরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।
ঘরোয়া লিগে অবশ্য শুরুটা ভালো হয়নি ফ্ল্যামেঙ্গোর। সেরি আয় আপাতত ১১ নম্বরে আছে ফ্ল্যামেঙ্গো। তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে তাদের পয়েন্ট ৪। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পালমেইরাস।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy