সিটি ব্যাংক পিএলসি এর আন্তর্জাতিক লেনদেনে নতুন দিগন্ত

বুলেটিন ডেস্ক

অর্থ-বানিজ্য

সিটি ব্যাংক পিএলসি আন্তর্জাতিক লেনদেন সেবার মান আরও উন্নত করতে নতুন সুইফট পরিকাঠামো গ্রহণের অঙ্গীকার করেছে। এর ফলে

2026-03-04T11:01:53+00:00
2026-03-04T11:01:53+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সিটি ব্যাংক পিএলসি এর আন্তর্জাতিক লেনদেনে নতুন দিগন্ত
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:০১ এএম   (ভিজিট : ৮২)
X

সিটি ব্যাংক পিএলসি আন্তর্জাতিক লেনদেন সেবার মান আরও উন্নত করতে নতুন সুইফট পরিকাঠামো গ্রহণের অঙ্গীকার করেছে। এর ফলে ব্যক্তি গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক অর্থ পাঠানো ও গ্রহণ প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য।

বিশ্বব্যাপী ৪০টিরও বেশি ব্যাংকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিটি ব্যাংক গ্রাহকদের পূর্ণ অর্থ প্রাপ্তির নিশ্চয়তা, গোপন চার্জবিহীন লেনদেন এবং সর্বোচ্চ দ্রুততার প্রতিশ্রুতি দিয়েছে। SWIFT কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রবর্তিত এ কাঠামো ২০২৬ সালের মধ্যে পুরোপুরি বাস্তবায়িত হবে।

উল্লেখ্য, সিটি ব্যাংক ইতোমধ্যে আন্তর্জাতিক লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণযোগ্যতা নিশ্চিত করতে উন্নত ট্র্যাকিং সুবিধা চালু করেছে। এর ফলে গ্রাহকরা তাদের প্রেরিত অর্থের বর্তমান অবস্থান তাৎক্ষণিকভাবে জানতে পারবেন, যা লেনদেনে স্বচ্ছতা ও আস্থার মাত্রা আরও বাড়াবে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘তাৎক্ষণিক বৈশ্বিক অর্থপ্রদান পর্যবেক্ষণ (সুইফট জিপিআই)’ শীর্ষক এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন, সুইফটের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান কিরণ শেট্টি এবং সুইফটের হিসাব পরিচালক (ভারত) ও বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার অর্পিতা ঘোষসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিদেশে শিক্ষা, চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ের জন্য অর্থ পাঠানোর ক্ষেত্রে গ্রাহকরা এখন পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তাদের লেনদেন পর্যবেক্ষণ করতে পারবেন। পাশাপাশি প্রক্রিয়াগত উন্নয়ন ও স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স ব্যবস্থাপনার মাধ্যমে উপকারভোগীদের কাছে দ্রুততম সময়ে অর্থ পৌঁছানো নিশ্চিত করা হচ্ছে। এসব উদ্যোগ গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির প্রতি ব্যাংকের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন বলেন, “ডিজিটাল যুগে গ্রাহকের প্রত্যাশা দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমাদের লক্ষ্য প্রতিটি লেনদেনকে শুধু নিরাপদ নয়, বরং শুরু থেকে শেষ পর্যন্ত স্বচ্ছ, নির্ভরযোগ্য ও জবাবদিহিমূলক করা।”

সুইফটের আঞ্চলিক প্রধান কিরণ শেট্টি বলেন, “আন্তর্জাতিক লেনদেনে গ্রাহকদের সর্বোত্তম অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা ব্যাংকসমূহকে একীভূতভাবে কাজ করতে উৎসাহিত করছি। এ কাঠামো গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ হবে।”







Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy