দালালদের দৌরাত্ম্য যেকোনো মূল্যে রোধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দালালদের দৌরাত্ম্য যেকোনো মূল্যে রোধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় তিনি হাসপাতাল থেকে

2026-03-04T11:54:53+00:00
2026-03-04T11:54:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দালালদের দৌরাত্ম্য যেকোনো মূল্যে রোধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:৫৪ এএম   (ভিজিট : ৫৫)
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
X

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

দালালদের দৌরাত্ম্য যেকোনো মূল্যে রোধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় তিনি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়া বা রোগীদের সঙ্গে যারা প্রতারণা করবে তাদের কঠোর হস্তে দমন করার কথাও বলেছেন।

আজ (বুধবার ৪ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও খাবারের মান নিশ্চিতে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে। কারও দায়িত্বে অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।’

তিনি বলেন, ‘এখনও অনেক হাসপাতালে প্রয়োজনের তুলনায় স্বাস্থ্যকর্মীর সংখ্যা কম আছে। তবে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌছাতে সর্বোচ্চ কাজ করবে সরকার।’

স্বাস্থ্যমন্ত্রী এ সময় উল্লেখ করেন, সরকারের সম্পদ সীমিত, এ সীমিত সম্পদের মধ্যে জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার। ঢাকাসহ সারাদেশে রোগীদের সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।




  বিষয়:   দালাল  দৌরাত্ম্য  স্বাস্থ্যমন্ত্রী 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy