প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:৪২ পিএম (ভিজিট : ৮৫)

X
সংগৃহীত ছবি
ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সংঘাত ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে, এর প্রভাব পড়েছে সারা বিশ্বের জালানির বাজারে। এ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সব শপিংমলে আলোকসজ্জা বন্ধে নির্দেশনা আসতে পারে।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মন্ত্রী বলেন, শপিংমলে আলোকসজ্জা কারা উচিত না এ সংকটের সময়ে। যুদ্ধ নিয়ে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব সমস্যায় রয়েছে। স্পট মার্কেট থেকে জ্বালানি কেনার চেষ্টা করছি। শপিংমলে আলোকসজ্জা বন্ধে নির্দেশনা আসতে পারে।
তিনি বলেন, ডিজেল পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে। জ্বালানি সংকট মার্চ পযর্ন্ত চলতে পারে।
মন্ত্রী আরও বলেন, দেশে যে জ্বালানি মজুত রয়েছে তা দিয়ে সাশ্রয়ীভাবে চলতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি জনগণকেও সহযোগিতা করতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরিবারসহ নিহত হয়েছেন। হামলার প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।
ইরানে হামলার প্রতিবাদে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করছে ইসরায়েল। সার্বিক পরিস্থিতিতে প্রতিদিনই বাড়ছে জ্বালানির দাম। বাড়ছে সংকট।