মধ্যপ্রাচ্যে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ইউরোপে স্থানান্তরিত হতে পারে ‘ফিনালিসিমা’

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

মধ্যপ্রাচ্যে বর্তমানে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত হওয়া ‘ফিনালিসিমা’ ম্যাচটি

2026-03-04T15:18:22+00:00
2026-03-04T15:18:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধ্যপ্রাচ্যে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ইউরোপে স্থানান্তরিত হতে পারে ‘ফিনালিসিমা’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:১৮ পিএম   (ভিজিট : ৫১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে বর্তমানে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত হওয়া ‘ফিনালিসিমা’ ম্যাচটি কাতার থেকে ইউরোপে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মূলত কাতারের দোহায় এই ম্যাচের আয়োজনের পরিকল্পনা থাকলেও কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সমস্ত টুর্নামেন্ট স্থগিত করেছে। 

তাই কাতারে কোনোপ্রকার ম্যাচ হওয়ার সম্ভাবনা এখন কমে গেছে। এমন পরিস্থিতিতে উয়েফা এবং কনমেবল ইউরোপে নতুন ভেন্যু খুঁজে নেওয়ার জন্য আলোচনা করছে। লন্ডনকে এখন সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও একই দিনে ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড ও উরুগুয়ের ম্যাচ আছে, এছাড়া লন্ডনের অন্যান্য স্টেডিয়াম এরকম বড় ম্যাচ আয়োজনের অযোগ্য।

স্পেন ফুটবল ফেডারেশন দ্রুত সিদ্ধান্ত চাচ্ছে, কারণ মার্চের আন্তর্জাতিক বিরতি জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, যত দ্রুত সম্ভব নতুন ভেন্যু নির্ধারণ করা জরুরি।

স্পেন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহী হলেও বিকল্প প্রতিপক্ষের কথাও ভাবছে, যাতে আন্তর্জাতিক উইন্ডো অপচয় না হয়। ম্যাচের তিন দিন পর স্পেনের আরেকটি প্রীতি ম্যাচ আছে, সেখানে তাদের প্রতিপক্ষ মিশর।

তাই সব ঠিক থাকলে কাতারের পরিবর্তে ইউরোপের মাঠেই হতে পারে ফিনালিসিমার ম্যাচটি। যেখানে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং বার্সা তারকা লামিনে ইয়ামালের স্পেন।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy