সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৪০ করার দাবি

অনলাইন ডেস্ক

জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ করার দাবিতে ঢাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাকরিপ্রার্থীরা অবস্থান নিয়েছেন। বুধবার (৪ মার্চ)

2026-03-04T15:49:47+00:00
2026-03-04T15:49:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৪০ করার দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ৭৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ করার দাবিতে ঢাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাকরিপ্রার্থীরা অবস্থান নিয়েছেন। বুধবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে, চাকরিপ্রার্থীরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে আসছিলেন।

চাকরিপ্রার্থীরা জানান, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর জন্য আন্দোলন করে আসা হলেও অন্তর্বর্তী সরকারের সময়ে ছেলেদের জন্য বয়সসীমা ৩৫ বছর এবং মেয়েদের জন্য ৩৭ বছর করার সুপারিশ করেছিল সরকার গঠিত পর্যালোচনা কমিটি। কিন্তু পরে বিভিন্ন দাবির প্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছরে নির্ধারণ করা হয়। তখন তারা বুঝতে পেরেছিলেন অন্তর্বর্তী সরকার তাদের সময়ের গুরুত্ব বুঝবে না।

তারা আরও বলেন, করোনা মহামারির কারণে তিন বছর কোনো চাকরির সার্কুলার হয়নি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই বছরের সেশন জট দেখা দিয়েছে। ফলে শিক্ষার্থীদের প্রায় ৫ বছর সময় নষ্ট হয়েছে। এই নষ্ট সময়কে বিবেচনায় এনে এবং পর্যালোচনা কমিটির সুপারিশ অনুযায়ী, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৪০ করার দাবি জানানো হচ্ছে।

চাকরিপ্রার্থীরা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নিজে বঞ্চিত ছিলেন, তাই তিনি শিক্ষার্থীদের এই বঞ্চনার বিষয়টি বুঝবেন। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাইছেন। তাই সবকিছু বিবেচনা করে চাকরিতে প্রবেশের বয়স ৪০ করা হোক।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy